Call for Proposal (প্রস্তাব আহবান)

Call for Proposal (প্রস্তাব আহবান)

RFT 200422345 – SPR/26/BGD/CO/047 – Call for Proposal
(Financial Support to Third Parties – FSTP)

EU – Portal RFT ID #: সহায়তা
RFT 200422345 জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ সুরক্ষায় নাগরিক সমাজের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশের যোগ্য তৃণমূল পর্যায়ের অলাভজনক সংস্থার কাছ থেকে প্রাথমিক প্রকল্প প্রস্তাবনা (Initial Concept Note) আহ্বান করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (EU) সহ–অর্থায়নে ওয়েল্টহাঙ্গারহিলফে (WHH), মানুষের জন্য ফাউন্ডেশন (M.JF), উত্তরণ ও এডুকোর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে

এফএসটিপি (FSTP) নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার জন্য যোগ্য স্থানীয় বা তৃণমূল পর্যায়ের অলাভজনক সংস্থাসমূহকে প্রাথমিক ধারনাপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এফএসটিপি (FSTP) নির্দেশিকা, বিস্তারিত প্রস্তাবের আহ্বান, আবেদন ফরম এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আমাদের ওয়েবসাইট এবং ইইউ টেন্ডার পোর্টালে পাওয়া যাবে নিম্নোক্ত লিঙ্কের মাধ্যমে:

https://eu.eu-supply.com/login.asp?B=WELTHUNGERHILFE

যেসব সংস্থা প্রথমবারের মতো এফএসটিপি (FSTP) অনুদানের জন্য আবেদন করছেন এবং এখনও ‘ইইউ সাপ্লাই পোর্টালে’ নিবন্ধিত নন, আবেদন প্রক্রিয়া শুরু করতে এবং প্রাথমিক কনসেপ্ট নোট জমা দিতে তাদেরকে নিচের লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে:

https://eu.eu-supply.com

এফফএসটিপি (FSTP) প্রস্তাব আহ্বান সংক্রান্ত সকল ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা আগামী ৮ নভেম্বর, ২০২৬ (রবিবার) -এর মধ্যে ‘ইইউ সাপ্লাই পোর্টাল’-এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা দিতে ওয়েল্টহাঙ্গারহিলফে (ডব্লিউএইচএইচ) একটি ভার্চুয়াল প্রি-বিড সভা এবং জেলা পর্যায়ে কর্মশালার আয়োজন করবে।

ভার্চুয়াল প্রি–বিড সভা: তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬ (রবিবার); সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা, বাংলাদেশ সময়.

সভার লিংক: Microsoft Teams meeting

https://teams.microsoft.com/meet/3818699122529622?p=ayWEA9iuDXSqktwZ3h

Meeting ID: 381 869 912 252 962 2
Passcode: M6cs2w78

জেলাপর্যায়ের কর্মশালাগুলো ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আয়োজন করা হবে। বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণের জন্য নিচে দেওয়া ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন,
info.bgd1068@welthungerhilfe.de

আবেদনপত্র জমা প্রদান: সকল আবেদনপত্র আগামী ১০ নভেম্বর ২০২৬ এর মধ্যে নির্ধারিত ‘ইইউ সাপ্লাই পোর্টাল‘-এর মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না

নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্টগুলো সংগ্রহ করা যাবে

https://eu.eu-supply.com/login.asp?B=WELTHUNGERHILFE

ইংরেজিতে আবেদন করতে অসুবিধা হলে বাংলায় আবেদন করা যাবে।

E-portal Notice English (Click Here)

Call for Proposals document (Click Here)

বিশেষ দ্রষ্টব্য আবেদনের সব কাগজপত্র শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। কোনো হার্ড কপি বা ইমেলের মাধ্যমে ফাইল পাঠানো হবে না।

যে কোনো তথ্য বা অনুসন্ধানের জন্য, অনুগ্রহ করে ওয়েল্টহাঙ্গারহিলফে (ডব্লিউএইচএইচ)-এর সাথে যোগাযোগ করুন: info.bgd1068@welthungerhilfe.de

Get Involved

Photo Gallery