Press Statement
09/06/26
MJF Condemns Online Harassment and Hate Campaign Against Rumeen Farhana, MP
Manusher Jonno Foundation (MJF) strongly condemns the hateful, abusive, and degrading online campaign targeting Barrister Rumeen Farhana, MP. No one should face harassment, threats, or humiliation for expressing their views, a right guaranteed by the Constitution.
As an elected representative and a woman in public life, Rumeen Farhana, MP has the right to speak freely and participate in public debate without fear of intimidation or gender-based attacks. Such campaigns are not only attacks on an individual but also send a harmful message to all women who wish to participate in public life.
Shaheen Anam, Executive Director of MJF, said, “These hateful campaigns attack the dignity, safety, and security of all women. They aim to silence women through fear and public humiliation and can encourage hatred and violence. The reported use of children in such activities is especially disturbing and unacceptable.”
MJF believes that differences of opinion are a normal part of democracy. However, public debate must be respectful and free from hate speech, personal attacks, and misogyny.
MJF calls on the relevant authorities to take immediate action to stop this campaign and hold those responsible accountable. We also urge all citizens, political leaders, media, and civil society to reject online violence and promote respectful dialogue. Attacks on an elected Member of Parliament not only harm the individual concerned but also damage the dignity of the National Parliament and democratic institutions.
প্রেস বিবৃতি
০৯/০৬/২৬
রুমিন ফারহানা এমপির বিরুদ্ধে অনলাইন হয়রানি ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে এমজেএফের নিন্দা
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপিকে লক্ষ্য করে পরিচালিত বিদ্বেষপূর্ণ, আপত্তিকর ও অপমানজনক অনলাইন প্রচারণার তীব্র নিন্দা প্রকাশ করেছে। সংবিধানপ্রদত্ত মতপ্রকাশের অধিকার প্রয়োগের কারণে কাউকে হয়রানি, হুমকি বা অপমানের শিকার হতে হওয়া উচিত নয়।
একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং জনজীবনে সক্রিয় একজন নারী হিসেবে রুমিন ফারহানা, এমপির ভয়ভীতি বা জেন্ডারভিত্তিক আক্রমণের আশঙ্কা ছাড়াই স্বাধীনভাবে মত প্রকাশ ও জনপরিসরের বিতর্কে অংশগ্রহণের অধিকার রয়েছে। এ ধরনের প্রচারণা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ নয়; বরং জনজীবনে অংশগ্রহণ করতে আগ্রহী সকল নারীর প্রতি একটি নেতিবাচক ও নিরুৎসাহিতকারী বার্তা বহন করে।
এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “এ ধরনের বিদ্বেষমূলক প্রচারণা সকল নারীর মর্যাদা, নিরাপত্তা ও সুরক্ষার ওপর আঘাত হানে। ভয়ভীতি ও প্রকাশ্য অপমানের মাধ্যমে নারীদের কণ্ঠরোধ করাই এর উদ্দেশ্য, যা ঘৃণা ও সহিংসতাকে উসকে দিতে পারে। এসব কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা হয়েছে বলে যে তথ্য পাওয়া গেছে, তা একেবারেই গ্রহণযগ্য নয় এবং খুবই উদ্বেগজনক।”
এমজেএফ বিশ্বাস করে যে ভিন্ন মতের সহাবস্থান গণতন্ত্রের একটি স্বাভাবিক ও অপরিহার্য অংশ। তবে জনপরিসরের বিতর্ক অবশ্যই সম্মানজনক হতে হবে এবং বিদ্বেষমূলক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও নারীবিদ্বেষমুক্ত থাকতে হবে।
এমজেএফ এই প্রচারণা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে । একই সাথে সকল নাগরিক, রাজনৈতিক নেতা, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি অনলাইন সহিংসতা প্রত্যাখ্যান এবং সম্মানজনক সংলাপকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে এমজেএফ। একজন নির্বাচিত সংসদ সদস্যের উপর আক্রমণ শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং জাতীয় সংসদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদাকেও ক্ষুণ্ন করে।



Leave a Reply